ইল্যান্স-ওডেস্কে একাউন্ট স্থগিতের ৫ কারণ

জনপ্রিয় অনলাইন আউটসোসিং মার্কেটপ্লেস ওডেস্ক-ইল্যান্সে বিভিন্ন সময় অনেক ব্যবহারকারীর একাউন্ট বা আইডি সাময়িক স্থগিত (সাসপেন্ড) করা হয়। এর অনেক কারণ রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে একাউন্ট রিভিউতে কড়াকড়ি করা হচ্ছে। এ কারণে একাউন্ট স্থগিত বা ব্লকের সংখ্যাও বাড়ছে।
জানা গেছে, এ মার্কেটপ্লেসে কাজের ধরনের ক্ষেত্র নিয়ম নীতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। যে সব ব্যবহারকারীর কাজের রেকর্ড ভালো নয় কিংবা ক্লায়েন্ট খারাপ ফিডব্যাক দিয়েছে তাদের কার্যক্রম থেকে বিরত রাখতে একাউন্ট ব্যান, স্থগিত বা ব্লক করে রাখার ঘটনা ঘটছে।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ইল্যান্স-ওডেস্কের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান বলেন, ইল্যান্স-ওডেস্কে সবসময়ই বিভিন্ন অ্যাকাউন্ট চেক করে দেখা হয় এবং কোনো অসঙ্গতি থাকলে অ্যাকাউন্ট রিভিউ বা সাসপেন্ড হতে পারে। তবে গত এক মাসে এ বিষয়টি কিছুটা কড়াকড়ির সঙ্গে করা হচ্ছে।

আউটসোর্সিংয়ের সঙ্গে জড়িত অভিজ্ঞরা জানান, বিভিন্ন কারণে আইডি স্থগিত হতে পারে। না জানার কারণে এ ভুলগুলো করে মূল্যবান আইডি বা একাউন্ট হারাচ্ছেন।
রিভিউতে একাউন্ট বা আইডি স্থগিতের কারণগুলো নিয়ে এ প্রতিবেদন।
১. একই কম্পিউটার থেকে একাধিক একাউন্ট খোলা হলে একাউন্ট স্থগিত করে দেওয়া হয়।
২. পোর্টফোলিও সুন্দর করতে প্রোফাইলে সব সময় নিজের কাজগুলো দিয়ে সাজানো উচিত। অনেক সময় দেখা যায় অনেকে অন্যের কাজ নকল করে চালানো চেষ্টা করেন। এমন ক্ষেত্রে আইডি স্থগিতের আশঙ্কা বেশি থাকে।
৩. স্থগিতের অন্যতম কারণ হতে পারে কভার লেটার স্প্যামিং। একই কভার লেটার বহুবার ব্যবহার এবং অন্যের কভার লেটার কপি করা হলে একাউন্টধারীকে মার্কেটপ্লেসে কাজ দেওয়া থেকে বিরত রাখা হয়।
৪. ক্লায়েন্ট যদি কোনো কাজ কিংবা পেমেন্ট নিয়ে ঝামেলা করে তাহলে ক্লায়েন্টের সঙ্গে অনেকে খারাপ ব্যবহার করেন। এতে ক্লায়েন্ট অভিযোগ করেন ওই ফ্রিল্যান্সারের বিষয়ে।
এ ছাড়া কাজ মনপুত না হলে, যথাসময়ে ডেলিভারি না দিলে ক্লায়েন্টরা ঘন ঘন খারাপ ফিডব্যাক দিলে একাউন্ট স্থগিত হতে পারে। তাই ক্লায়েন্ট ঝামেলা করলে কর্তপক্ষকে বিষয়টি জানিয়ে মেইল করতে হবে।
৫. যে কাজ সম্পর্কে ধারণা নেই সেগুলো পেতে বিড না করাই ভালো। এরপরও কেউ কাজ পেলেও তা সঠিকভাবে করতে পারেন না। ফলে খারাপ ফিডব্যাক আসতে পারে ক্লায়েট থেকে। এতে একাউন্ট স্থগিতের ঝুঁকি বাড়ে। একই সঙ্গে কাজ পেতে বারবার বিড করলেও স্থগিতের খড়গ নেমে আসতে পারে।
আগামী প্রতিবেদনে একাউন্ট বা আইডি স্থগিত হওয়া রোধ করার উপায় তুলে ধরা হবে।

Popular Posts